মোটরসাইকেল চাপা দিয়ে পালানোর সময় বাসে আগুন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ এএম

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বনানীর নৌ সদর দপ্তরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

গতকাল শনিবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভালেও বাসটিকে রক্ষা করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নেভায়। তবে বাসটিকে রক্ষা করতে পারেনি।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম ও একজন প্রত্যক্ষদর্শী ট্রফিক পুলিশ জানান, ‘বাসটি শেরপুর থেকে এসে বনানী হয়ে মহাখালীর দিকে যাচ্ছিল। বনানী ফ্লাইওভার থেকে বাসটি যখন নামছিল, তখন একটি মোটরসাইকেল ইউটার্ন নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে যায়।

মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে যান। বাসটি তখন মোটরসাইকেলটি নিয়ে অনেক দূর চালিয়ে যায়। এতে সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত