সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের তিনি এই কথা বলেন।
জানা গেছে, নতুন তিনজন বিচারপতি নিয়োগ পাওয়ার পর সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের বেঞ্চে আইনজীবীরা মামলার সিরিয়াল এগিয়ে নিতে দীর্ঘ লাইনে দাঁড়ান। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আপনারা আরেকটু কষ্ট করেন। আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চ হবে। সেখানে মেনশন করবেন সবাই।
দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারক সংকটের কারণে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।
বৃষ্টি নামবে কবে?
আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি