আজমিরে সন্তানদের সামনেই মসজিদে ইমামকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১১:০৭ পিএম

মসজিদের ভেতর ছয় শিশুকে নিয়ে ঘুমাচ্ছিলেন মোহাম্মদ মাহির নামের এক ইমাম। এ সময় মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদে ঢুকে তাকে বেধড়ক লাঠিপেটা করে। এক পর্যায়ে মারাই যান মোহাম্মদ মাহির। ঘটনাটি ভারতের রাজস্থানের আজমিরের। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শনিবার আজমিরের একটি মসজিদের ভেতর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মসজিদটি আজমিরের রামগঞ্জের কাঞ্চননগরে অবস্থিত। ৩০ বছর বয়সী মোহাম্মদ মাহির উত্তরপ্রদেশের রামপুরা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়, বাবাকে মারধরের সময় তার শিশুরা চিৎকার করছিল। এ সময় তাদের মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। শিশুরা যাতে সাহায্যের জন্য ফোন করতে না পারে সেজন্য তারা মোহাম্মদ মাহিরের মোবাইল ফোনও নিয়ে নেয়। অভিযুক্তরা চলে যাবার পর ইমামের সন্তানরা মসজিদের বাইরে যায় এবং প্রতিবেশীদের জানায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিনচি বলেন, ওই ইমামকে পিটিয়ে হত্যার কারণ এখনো জানা যায়নি। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত