সাধারণত উল্টো খবরটিই বেশি পাওয়া যায়। সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের বা মধু সংগ্রহের সময়ে বাঘের অতর্কিত আক্রমণে প্রাণ গেছে স্থানীয় মানুষের। কিন্তু বাঘের মৃত্যু? সেই খবরই মিলল এবার।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় সুন্দরবনের আন্ধারিয়া খালের মুখ থেকে ভাসমান অবস্থায় মিলল একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ। বাঘে মৃতদেহটি উদ্ধারে গেছেন বনরক্ষীরা।
তবে কিভাবে বাঘটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বন সংশ্লিষ্টরা। বাঘটির মৃত্যুর কারণ জানতে তদন্ত করবে তারা। বনবিভাগ জানিয়েছে, প্রথমত বয়সের কারণে বাঘটি মারা যেতে পারে। এ ছাড়া বনে মানুষের হাতে মৃত্যু হতে পারে বাঘটির।
সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর বনরক্ষীরা গেছেন। বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি।
তিনি আরও বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাশাপাশি মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়সসহ অন্যান্য বিষয়গুলো বনবিভাগ অনুসন্ধান করবে বলে জানা গেছে।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ
চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে যশোরে তাপমাত্রা উঠল ৪৩.৮