নতুন কাণ্ডারিতে ওমানের বিশ্বকাপ স্বপ্ন

আপডেট : ০১ মে ২০২৪, ০৬:৪২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নতুন অধিনায়ক বেঁছে নিয়ে দল ঘোষণা করেছে ওমান। অধিনায়কত্ব খোঁয়ালেও দলে জায়গা ধরে রেখেছেন জিশান মাকসুদ। তার বদলে বিশ্বকাপে এবার ওমানকে নেতৃত্ব দেবেন আকিব ইলিয়াস।

দায়িত্ব পেয়ে আকিব বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি। এটি অনেক বড় দায়িত্ব। আমার লক্ষ্য দলটাকে অনেকগুলো জয় এনে দেওয়া।’

২০২১ সালে আয়োজক দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ওমান। সেই দলের ৮ জন খেলোয়াড় রয়েছেন এবারের দলে।

এসিসি প্রিমিয়ার কাপ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান স্কোয়াড:

আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কশ্যপ প্রজাপতি, প্রতিক আথাভালে (উইকেটকিপার), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটকিপার), মেহরান খান, বিলাল খান, রাফিউল্লাহ, কলিমুল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমাদ।

রিজার্ভ: জতিন্দর সিং, সময় শ্রিবাস্তব, সুফিয়ান মেহমুদ, জয় ওদেদ্রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত