টাকা ধার নিয়ে পালিয়ে যেতেন পরেশ রাওয়াল?

আপডেট : ০১ মে ২০২৪, ০৭:২৮ পিএম

চাকরি করা সম্ভব নয় বলে একবার পালিয়ে গিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। একটি ব্যাংকে চাকরি করতেন কিন্তু তিন দিন পরেই সেখান থেকে পালিয়ে যান তিনি। সম্প্রতি অভিনেতা অনুপম খেরের শোতে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একদম খোলামেলা আলাপ করেন পরেশ।

বললেন, আমি মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলাম। কিন্তু, আমাদের ওখানে পকেট মানি এসবের চল ছিল না। বাড়ির কারোর কাছ থেকে আমি একটা টাকাও নিতাম না। আর সত্যি বলতে গেলে, ড্রামা স্কুল থেকে যা পেতাম সেটা দিয়েই চালাতাম। মাঝেমধ্যে, এর ওর থেকে চেয়ে নিতাম। এবার বিষয়টা হচ্ছে, যখন তোমার ফেরত দেওয়ার ইচ্ছে থাকবে, তুমি চাইতে পারবে যে কারোর থেকে।

এছাড়াও একবার জানিয়েছিলেন, টাকার অভাব নেই তবুও বিনা দাওয়াতে এর ওর বাড়ি গিয়ে খেয়ে আসতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত