বগুড়ায় আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া, হিমাগার মালিককে জরিমানা

আপডেট : ০১ মে ২০২৪, ০৯:৪২ পিএম

বগুড়া সদরের হাজরাদিঘী এলাকায় সাথী হিমাগার-২ তে আলু সংরক্ষণে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার (১ মে) বিকালে বগুড়া সদর উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম ঘটনাস্থলে এসে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পান। তিনি সাথী হিমাগারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অতিরিক্ত অর্থ নেয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে, একই সঙ্গে হিমাগার কর্তৃপক্ষ কে সতর্ক করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।

জানা যায়, এলাকার ব্যবসায়ী ও কৃষকেরা আলু সংরক্ষণ করতে সদরের হাজরাদিঘী সাথী হিমাগার-২ (কোল্ডস্টোর) এ রাখেন। তারা প্রতি বছরের ন্যায় এবারও চলতি মৌসুমে নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা প্রতি বস্তা ২৮০ এবং কৃষকেরা ৩০০ টাকা বস্তা হিসেবে হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ২ আলু ব্যবসায়ী ৩ ট্রাক আলু হিমাগার থেকে খালাস করতে যান। আলুগুলো ট্রাক লোড দিয়ে হিমাগারের রেট অনুযায়ী সার্ভিস চার্জ দিতে গেলে হিমাগারের ম্যানেজার জানান, প্রতি বস্তা আলু ৫০ টাকা অতিরিক্ত দিতে হবে। এ সময় ব্যবসয়ীরা কোন  আলোচনা ছাড়ায় ৫০ টাকা অতিরিক্ত দিতে অস্বীকৃতি জানান। এ খবরে ব্যবসায়ীরা এসে প্রতিবাদ জানান। সংবাদ পেয়ে রাতেই সদর থানার এসআই জাহিদ হাসান ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত আলু ব্যবসায়ী ও কৃষকদের শান্ত করেন। এরপর বুধবার বিকেলে  সেখানে অভিযানে হিমাগারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আলু ব্যবসায়ী অ্যাসোশিয়েশনের  সভাপতি শাহাতদ হোসেন, সাধারন সম্পাদক শাহজাহান আলী, রোমান আলী, আবু শাহীন, ফরিদ উদ্দীন, আব্দুল মোমিন, জাফর আলী, শাহীনুর ইসলাম, রফিকুর ইসলাম,  আশরাফুল আলী, ওমর ফারুক, আবেদ আলী, ছাইফুল ইসলাম, জয়নাল আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত