রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ানে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা রুবেল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যার পর চটের বস্তা ও তোষকে মুড়িয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, সকালে খবর পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরি গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার হাত-পা বাঁধা ছিলো। চটের বস্তা ও তোষক দিয়ে পেঁচানো ছিলো রুবেল নামে ওই যুবকের লাশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যার পর দুর্বিত্তরা রাস্তায় ফেলে রেখে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেক মর্গে পাঠানো হয়েছে।
তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে। বাবার নাম মৃত আব্দুল ওয়াহাব। থাকতেন খিলগাঁও মেরাদিয়া কসাইবাড়ি এলাকায়। পেশায় তেমন কিছুই করতেন না তিনি। তার স্ত্রী শারমিন আক্তার গার্মেন্টকর্মী।
