নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:২১ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বপ্না (১৪) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কদমতলী পশ্চিমপাড়া এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলার বাড়ির পেছনে খালি মাঠের ময়লার স্তূপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিন দিন আগে নিখোঁজ হয়েছিল ওই ছাত্রী।

নিহত স্বপ্না কদমতলী পশ্চিমপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের মেয়ে। সে কদমতলী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

দেলোয়ার হোসেন জানান, গত ৩০ এপ্রিল সকালে স্কুলের পোশাক পরে স্বপ্না বাসা থেকে বের হয়। এর পর থেকে আর বাসায় ফেরেনি। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে স্কুলের পোশাক দেখে তাকে শনাক্ত করেন তারা।

স্থানীয় বাসিন্দা যুব মহিলা লীগ নেত্রী স্বর্ণালী জানান, ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তিনিসহ অন্য লোকজন ময়লার স্তূপের কাছে গিয়ে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। বস্তার এক অংশ কেটে ভেতরে একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত