টস জিতলেন শান্ত, করবেন বোলিং, অভিষেক তানজিদের

আপডেট : ০৩ মে ২০২৪, ০৫:৪৮ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। টস ভাগ্য পাশে পেয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশের ৯০তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমের। মাহমুদউল্লাহ রিয়াদ তার মাথায় পরিয়ে দেন ক্যাপ। জিম্বাবুয়ের হয়ে অভিষেক হচ্ছে জয়লর্ড গাম্বির।

২০২২ সালে ঘরের মাঠে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল জিম্বাবুয়ে। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই উতরাতে না পারা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারার দুঃখ ভোলানোর সুযোগ তাদের সামনে। অবশ্য ২০০১ সালের পর থেকে এখনো বাংলাদেশ সফরে এসে সাদা বলের কোনো সিরিজ জিততে পারেনি তারা।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:

সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ এরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানডান্ডে (উইকেটকিপার), লুক জঙ্গউই, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত