‘কেজিএফ’ তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপ্স’-এ তার বোনের চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুরের। কিন্তু হঠাৎ তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন।
তবে কারিনার সরে যাবার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, সূত্রের খবর, তারিখ নিয়ে সমস্যার জেরেই কারিনার এই সিদ্ধান্ত। নির্মাতার ও তারিখ বদল করার কোনও সম্ভাবনা নেই।
ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে নির্মিতব্য এই সিনেমার প্রস্তুতি এখন জোরকদমে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। কিন্তু যশের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে যশের নায়িকা হিসাবে কিয়ারা আদবাণীকে চূড়ান্ত করা হয়েছে।
সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়েছে নির্মাতার পক্ষ থেকে। তাদের কথায়, ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে ছবি সম্পর্কে কোনও তথ্য ছড়াবেন না।
তারা জানিয়েছেন, ছবির কাস্টিং প্রায় শেষের দিকে। যাদের কাস্ট করা হয়েছে, ছবির জন্য তারা ১০০ শতাংশ উপযুক্ত।
হাত ভেঙে হাসপাতালে ভর্তি অঙ্কিতা 