ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবার হ্যাটট্রিকের স্বাদ পেলেন লুইস সুয়ারেজ। মাতিয়াস রোহাস মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই করলেন দুই গোল। লিওনেল মেসি করেছেন কেবল একটি গোল। কিন্তু সকালে এমএলএসের ম্যাচে মায়ামির বাকি পাচ গোলেই আছে তার পায়ের ছোয়া। এক ম্যাচে পাঁচ অ্যাসিস্ট এই লিগের রেকর্ড। তবে সঙ্গে একটি গোল মিলিয়ে ৬ গোলে অবদান এমএলএসে নতুন রেকর্ড।
কেমন ছিল সেই গোলগুলো আরেকবার দেখে নেয়া যাক_
৪৮ মিনিটে মেসির পাস থেকে মাতিয়াস রোহাসের গোল
৫০ মিনিটে সুয়ারেজের পাস থেকে মেসির গোল
৬২ মিনিটে মেসির পাস থেকে রোহাসের গোল
৬৯ মিনিটে মেসির পাস একে সুয়ারেজের গোল
৭৫ মিনিটে মেসির পাস একে সুয়ারেজের গোল
৮১ মিনিটে মেসির পাস একে সুয়ারেজের গোল, হ্যাটট্রিক