মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় ইলিশের উৎপাদন বেড়ে ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সদস্য পংকজ নাথের এক লিখিত প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮-০৯ অর্থবছরে সরকার গঠনের সময় ইলিশের উৎপাদন ছিল ২ দশমিক ৯৯ লাখ মেট্রিক টন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলেদের ভিজিএফের পরিমাণ মাসিক ১০ কেজি থেকে ৪০ কেজিতে উন্নীতকরণসহ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নেবে, যা যথাযথভাবে বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়।
লোডশেডিংয়ের সমাধান শিগগিরই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী