মাদারীপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:১৮ পিএম

মাদারীপুরে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬মে) বিকেলে জেলা শহর ও কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামে তাদের মৃত্যু হয়।
    
নিহতরা হলেন- মাদারীপুর শহরের আজমেরী মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়মের শিমুলবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে সঞ্জিব বল্লভ (৩৫) ও কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামের শ্রবণ প্রতিবন্ধী জসিম হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে কাজ শেষে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যান সঞ্জিব ও দিগেন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সঞ্জিব বল্লভকে মৃত ঘোষণা করেন। দিগেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সঞ্জিবের মৃত্যু হয়। মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকেলে বৃষ্টির সময়ে কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামের জসিম নামে এক শ্রবণ প্রতিবন্ধী গোয়ালের গরু বাঁধতে গিয়ে বজ্রপাত আহত হন। দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত