জামালপুর উপজেলা নির্বাচন: ভোটার শূন্য ভোটকেন্দ্র

আপডেট : ০৮ মে ২০২৪, ১০:৫০ এএম

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকালে বৃষ্টি হওয়ায় উপস্থিতি কম বলে ধারণা সংশ্লিষ্টদের।

বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। ভোট নিয়ে সাধারন ভোটারদের মাঝে তেমন আগ্রত দেখা যায়নি। যার প্রভাব পড়েছে ভোটার উপস্থিতিতে। তবে কেন্দ্রগুলোতে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো।

সরেজমিনে জামালপুর সদর উপজেলার বেশ কয়কটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রগুলোতে নেই ভোটারের উপস্থিতি। ফাঁকা পড়ে আছে কেন্দ্রের মাঠ। অলস সময় পার করছে এজেন্ট, পুলিশ, আনসারসহ নির্বাচন সংশ্লিষ্টরা। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি না থাকলেও প্রার্থীর সমর্থকরা ভিড় করছেন।

কেন্দ্রে থাকা কয়েকজন প্রার্থীর সমর্থক বলেন, 'আগে প্রতিটি নির্বাচনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখতে পাই। কিন্তু আজ ভিন্ন। আজ ভোটার নেই। 

নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আলমগীর কবির নামে এক ভোটার বলেন, এখানে এসে দেখলাম ভোটার নেই। মানুষের মাঝে ভোটের আগ্রহ কম।'

নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মিহির চক্রবর্তী বলেন, কেন্দ্রটির মোট ভোটার চার হাজার পাঁচশত এর অধিক। সকাল ১০ টা পর্যন্ত  মাত্র ১২৬ জন ভোটার ভোট দিয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত