শেষ দুই ম্যাচের দলে সাকিব-সৌম্য-মোস্তাফিজ

আপডেট : ০৮ মে ২০২৪, ০২:৩৭ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশামাফিক দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ ইমন। এর মধ্যে আফিফ ও ইমন কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন দল থেকে।

শেষ দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত