রণবীরের পর এবার বিয়ের ছবি মুছলেন দীপিকা, ডিভোর্সের পথে?

আপডেট : ০৮ মে ২০২৪, ০২:৪৯ পিএম

সোশ্যাল মিডিয়া থেকে মঙ্গলবার বিয়ের ছবি ডিলিট করেছিলেন রণবীর! আর আজ বুধবার ইনস্টাগ্রাম থেকে বিয়ের স্মৃতি মুছে ফেললেন দীপিকাও! যে দীপিকা ও রণবীর কয়েক মাস আগে তাদের সন্তান আসার খবর দিয়েছিলেন, সেই দীপবীর হঠাৎ কেন বিয়ের সব ছবি মুছলেন, তা নিয়ে বলিউড জুড়ে জল্পনা তুঙ্গে।

নিন্দুকরা বলছেন, দীপিকা ও রণবীরের সংসারে নাকি অশান্তির ঝড়। আর সেই ঝড়ের কারণেই বিয়ের সব পোস্ট মুছে ফেলছেন এই তারকা দম্পতি। ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা-রণবীর।

নিন্দুকরা বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নাকি দীপিকা, রণবীরের থেকে একটু দূরে দূরে রয়েছেন। এমনকী, ক্য়ামেরার সামনেও দুজন একসঙ্গে ধরা দেন না। বিমানবন্দরেও আজকাল দীপিকাকে দেখা যায় একাই। তাহলে কি রণবীর-দীপিকার সম্পর্কে ভাঙন? এই নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি রণবীর বা দীপিকা কেউই।

ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাদের সন্তান।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, এই সময়টায় তিনি বেঙ্গালুরুতে মায়ের কাছে থাকবেন। কিন্তু অভিনেত্রীকে আবার দেখা যায় রোহিত শেঠির ‘লেডি সিংহম’-এর সেটে।

এর মধ্যেই আবার দীপিকার সারোগেসির মাধ্যমে মা হওয়ার গুঞ্জন রটেছে। কারণ ‘লেডি সিংহম’ ছবির শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছিল তাতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছিল না। তবে বোটে দীপিকা-রণবীরের যে ছবি ভাইরাল হয়েছে তাতে নায়িকার স্ফীতোদর স্পষ্ট বলেই দাবি করা হচ্ছে। তারই মাঝে রণবীরের এমন কাণ্ড রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে অনুরাগীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত