চরাঞ্চলের কৃষকদের উন্নয়নে কাজ করবে আইএফআইসি ব্যাংক ও সুইস কন্টাক্ট

আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৫৬ পিএম

চরাঞ্চলের আর্থ-সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষে একযোগে কাজ করবে আইএফআইসি ব্যাংক পিএলসি এবং সুইস কন্টাক্ট বাংলাদেশ। গতকাল মঙ্গলবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
 
আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল প্রডাক্ট, ফেরদৌসি বেগম দও  সুইস কনট্যাক্ট অন্তর্ভূক্ত পদ্মা, যমুনা এবং তিস্তা চরের জন্য মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্প পরিচালক আব্দুল আওয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এমফোরসি প্রকল্পের সরকারি লিয়াজো উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শুধাংস শেখর বিশ্বাস, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ জিনিয়া রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অংশিদারিত্ব মূলক কার্যক্রম উত্তরাঞ্চলীয় চরাঞ্চলের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে 
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে আইএফআইসি ব্যাংক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত