মেট্রো স্টেশনের টয়লেট ইজারা দিয়েছে মেট্রো পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সম্প্রতি 'মেসার্স বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড' নামক এক প্রতিষ্ঠানকে এই ইজারা দেওয়া হয়েছে।
এতে মেট্রোরেলের প্রত্যেক স্টেশনে টয়লেট ব্যবহার করতে যাত্রীকে ১০ টাকা করে দিতে হবে। এর আগে মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহার করতে টাকা দিতে হতো না।
মেট্রো স্টেশনের টয়লেটের সামনে সাঁটানো হয়েছে নোটিশও। তাতে লেখা আছে, 'টয়লেট ব্যবহারকারী যাত্রীদের নিকট হতে ব্যবহার মূল্য হিসেবে ১০ টাকা আদায় করার জন্য মেসার্স বৈশাখী সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড চুক্তিবদ্ধ।' আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
টয়লেট পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণের জন্যই ইজারা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ। তিন বলেন বলেন, টয়লেটের পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। এখন থেকে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানই এটি রক্ষণাবেক্ষণ করবে।
তবে মেট্রো স্টেশনের টয়লেট কত টাকায় ইজারা দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
এদিকে টয়লেট ব্যবহার ১০ টাকা চালু করায় ক্ষোভ প্রকাশ করেছেন মেট্রোর যাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। মিয়া জামাল নামের একজন যাত্রী লিখেছেন, 'মেট্রোরেলে টয়লেট ব্যবহারে টাকা আদায়, এটা কেবলে আমাদের দেশেই সম্ভব।' তবে টয়লেট রক্ষণাবেক্ষন এবং পরিচ্ছন্নতায় কতৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।
অবন্তিকার মৃত্যুকাণ্ডে জামিনে মুক্ত শিক্ষক দ্বীন ইসলাম
চুন্নুর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন ব্যারিস্টার সুমন