ফেরাটা সুখকর হলো না সাকিবের, সঙ্কটে বাংলাদেশ

আপডেট : ১০ মে ২০২৪, ০৮:৩৭ পিএম

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান সবশেষ রঙিন জার্সি গায়ে তুলেছিলেন গতবছর ভারত বিশ্বকাপে। এতো দিন পর আবার রঙ্গিন জার্সিতে ফেরাটা উদযাপন করা হলো না তার। নিজের তৃতীয় বলে মাত্র ১ রানেই ফিরতে হয় তাকে।

১৫তম ওভারে ব্রায়ান বেনেটের বলে বোল্ড হয়ে যান সাকিব। একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও ফেরান বেনেট। ৭ বল খেলে শান্ত করেছেন মাত্র ২ রান।

বিনা উইকেটে ১০১ রান থেকে ২৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে সঙ্কটে পড়ে গিয়েছে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত