কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দেড় ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত

আপডেট : ১০ মে ২০২৪, ০৮:৩৪ পিএম

কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায়  দেড় ঘন্টা বন্ধ ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। শুক্রবার (১০ মে) দুপুর ২ টা ১০ মিনিটে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতীয়ানগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকে।

প্রায় দেড় ঘন্টা পর সান্তাহার জংশন স্টেশন থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে উদ্ধার করে সান্তাহার স্টেশনে নিয়ে আসে। পরে সান্তাহার জংশন স্টেশন থেকে প্রায়  ৫ ঘণ্টা বিলম্বে  দোঁলনচাপা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় উদ্দেশ্যে ছেড়ে যায়। 

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন যোগাযোগ স্বাভাবিক  করতে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে সান্তাহারে নিয়ে আসা হয়েছে। ইঞ্জিনে পাওয়ার না আসায় দোঁলনচাপা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত