কোপার ব্রাজিল দলে নেই কাসেমিরো-রিচার্লিসন, নতুন মুখ ইভানিলসন

আপডেট : ১১ মে ২০২৪, ০১:১৯ এএম

কোপা আমেরিকার জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র কোপার দলে বড় চমক দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেসাওরা। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমার যে কোপার দলে থাকবেন না, তা আগেই নিশ্চিত করেছিলেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক। 

ঘোষিত দলে আরও নেই রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিয়াস কুনহা ও ব্রেমারের মতো তারকা ফুটবলাররাও। তবে চোট কাটিয়ে কয়েক মাস পর মাঠে ফেরা গোলকিপার অ্যালিসন বেকারকে দলে রেখেছেন দরিভাল।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পোর্তোতে খেলা ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন।

কোপার আগে ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা।

ব্রাজিল আছে ডি গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

ব্রাজিল দল-

গোলকিপার : অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো ম্যাথিউস।

ডিফেন্ডার : মার্কিনহোস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, লুকাস বেরালদো, দানিলো, ইয়ান কৌতো, গুইলহার্মে অ্যারানা, ওয়েন্ডেল বোর্জেস।

মিডফিল্ডার : ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেজ, ডগলাস লুইজ, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড : ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, স্যাভিনহো মোরেইরা, রাফিনহা, রদ্রিগো, এন্ড্রিক, ইভানিলসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত