আওয়ামী লীগের ঘারে আরব্য রজনীর দৈত্য বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার (১২ মে) সকালে শেরেবাংলা নগর জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করব জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
এ সময়ে সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলে সভানেত্রী আফরোজা, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাহিনুর নার্গিস, সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ সুরাইয়া বেগম, সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি, হাসিনা আলম হাসি, খালেদা আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরর বক্তব্যর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন,আপনারা জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ যে চারদিক থেকে ধসে যাচ্ছে তা হতো না। আজকে পত্রিকায় এসেছে প্রয়োজনীয় রিজার্ভ ১৮ মিলিয়ন ডলালের নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাবার আমদানি করতে পারছে না। পাশাপাশি যে ঋণ নেওয়া হয়েছে তাতে সুদ দিতে হবে এক লক্ষ কোটি ডলার। ঋণের টাকা পরিশোধ করবে নাকি জনগণের উন্নয়নে কাজ করবে। কারণ আপনাদের ঘারে যে আরব্য রজনীর দৈত্য বসে আছে তাদের নির্দেশে আপনারা কাজ করছেন জনগণকে ত্যাজ্য করে। জনগণকে তালাক দিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন করছেন সেখানে ভোটাররা ভোট দিতে পারছে না। আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করছে। উপজেলা নির্বাচন হয়ে গেল। এখানে আরো ভোট কম পড়েছে। তাদের লজ্জা নাই। লজ্জাহীন সরকার রাষ্ট্রক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দি করে রেখেছে। উম্মুক্ত কারাঘারে জনগণকে বন্দি করে রেখেছে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে তাদেরকে ও তারা বন্দি করে রেখেছে। সাজা দিয়ে দিয়ে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজকে মা দিবস। সারা দেশের মানুষ আজকে অনুভব করছে তাদের মা আজকে বন্দি। যে মা আজকে বাহিরে থাকলে জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র ফেরানোর জন্য, যারা দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছেন তাদের জন্য তিনি সংগ্রাম করতেন।
