ডিএনসিসির রাজস্ব বিভাগ খোলা থাকবে শনিবার

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:০০ এএম

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যু, নবায়ন ও মার্কেটের ভাড়া পরিশোধের সুবিধার্থে আগামী ৩০ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন শনিবার খোলা থাকবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ। সম্প্রতি ডিএনসিসি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কার্যদিবস ছাড়াও সাপ্তাহিক ছুটির দিন শনিবার ডিএনসিসির ১০টি অঞ্চলের রাজস্ব বিভাগসহ প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের বাজার শাখা আগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত