চোটাক্রান্ত ফ্রাংকিকে নিয়েই ইউরোর প্রাথমিক দল ঘোষণা ডাচদের

আপডেট : ১৭ মে ২০২৪, ১১:২৬ এএম

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা ইউরো-২০২৪ এর জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ডাচদের প্রাথমিক দলে রাখা হয়েছে চোটের কারণে এক মাস ধরে মাঠের বাইরে থাকা ফ্রাংকি ডি ইয়ংকে।

নেদারল্যান্ডসের দলটি ৩০ সদস্যের। এবারের ইউরোয় প্রতিটি দলের ২৬ জনের স্কোয়াড দেওয়ার সুযোগ থাকায় ফ্রান্স ৭ জুনের মধ্যে খেলোয়াড় কমিয়ে চূড়ান্ত দল দিতে হবে ডাচদের।

আগামী ১৬ জুন হামবুর্গে পোল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২৪ অভিযান শুরুর আগে কানাডা (৬ জুন) ও আইসল্যান্ডের (১০ জুন) বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের। 'ডি' গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স ও অস্ট্রিয়া।

নেদারল্যান্ডসের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: জাস্টিন বিজলো (ফেয়েনর্ড), মার্ক ফ্লেকেন (ব্রেন্টফোর্ড), বার্ট ভারব্রুগেন (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), নিক ওলিজ (স্পার্টা রটারডাম)

ডিফেন্ডার: নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ডেলি ব্লিন্ড (জিরোনা), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), জেরেমি ফ্রিমপং (বায়ার লেভারকুসেন), লুৎশারেল গের্ট্রুইদা (ফেয়েনর্ড), ম্যাথিজ ডি লিট (বায়ার্ন মিউনিখ), ইয়ান মাতসেন (বরুশিয়া ডর্টমুন্ড), মিকি ফন ডি ভেন (টটেনহ্যাম হটস্পার), স্টেফান ডি ভ্রিজ (ইন্টার মিলান)।

মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবার্চ (লিভারপুল), ফ্রেঙ্কি ডি জং (বার্সেলোনা), টিউন কোপমেইনার্স (আতালান্তা), তিজানি রেইজেন্ডার্স (এসি মিলান), মার্টেন ডি রুন (আতালান্তা), জের্ডি স্কাউটেন (পিএসভি আইন্দহোভেন), জাভি সিমন্স (আরবি লাইপজিগ), কুইন্টেন টিম্বার (ফেয়েনর্ড), জোয়ি ভিরম্যান (পিএসভি আইন্দহোভেন), জর্জিনিও উইজনালডাম (আল এতিফাক)।

ফরোয়ার্ড: স্টিভেন বার্গউইজেন (আয়াক্স), ব্রায়ান ব্রোবি (আয়াক্স), মেমফিস ডিপে (আতলেতিকো মাদ্রিদ), কোডি গাকপো (লিভারপুল), ডনিয়েল মালেন (বরুশিয়া ডর্টমুন্ড), ওয়াউট ওয়েগহোর্স্ট (হফেনহেইম)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত