দীর্ঘদিন পর ঢাকাই চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে। এমন সময় মুক্তি পায় ‘ভাইয়ারে’ চলচ্চিত্র। সিনেমাটির নির্মাতা এবং অভিনেতা রাসেল মিয়া কখনও রিকশা চালিয়ে, আবার কখনও ঠেলাগাড়ি ঠেলে প্রচার করে আলোচনায় আসার চেষ্টা করেছেন। কিন্তু তার সব প্রচেষ্টা ছাড়িয়ে গেছে সিনেমাটি মুক্তির পর।
‘পাপমুক্ত সিনেমা’, ‘অজু নিয়ে দেখা যাবে’ এমন ধরনের উদ্ভট, আপত্তিজনক মন্তব্য করে ভাইরাল হন রাসেল মিয়া। এমনকি একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে- যা ভাইরাল হয়।
সেই রাসেল মিয়া বিয়ে করলেন। কনের নাম বর্ষা। রাসেলের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী রত্না কবির, অভিনেতা ডিএ তায়েব ও ব্যবসায়ী ও অভিনেত্রী হেলেনা জাহাঙ্গীর। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী রত্না ও হেলেনা জাহাঙ্গীর। তিনি খবরটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ছোট ভাই রাসেল মিয়া কে বিয়ে করালাম।সকলে দোয়া করবেন। বউ আমার ছোট বোন বর্ষা চৌধুরী।দুই জনেই সামাজিক মাধ্যমে অনেক পরিচিত মুখ। সবাই তাদের সুখী জীবনের জন্য দোয়া করবেন।’
‘ভাইয়ারে’ সিনেমায় রাসেল মিয়া ছাড়াও হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেছেন। সিনেমা প্রসঙ্গে রাসেল বলেছিলেন, ‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
প্লাস্টার হাতেই কান মাতালেন ঐশ্বরিয়া
মা লাইফ সাপোর্টে, কথা রাখতে ঢাকায় মোনালি