জাভির উপর ক্ষুব্ধ লাপোর্তা

আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:৫৭ পিএম

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ ঘোষণা দিয়েছিলেন এই মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে ইউরোপিয়ান গণমাধ্যমে খবর সম্প্রতি ক্লাবের অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলায় জাভির উপর ক্ষুব্ধ ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, অর্থনৈতিক বিষয়ে কথা বলা, রকির বিষয়ে মন্তব্য এসব নিয়েই চটেছেন লাপোর্তা। জাভি ও লাপোর্তার মধ্যে বৈঠক হবে। এমনকি ছাটাইও হয়ে যেতে পারেন জাভি!

কারণ জাভির বিকল্প হিসেবে রাফা মার্কুয়েজ প্রস্তুত আছেন। মার্কুয়েজ বার্সেলোনা বি দলের কোচ। জাভি যদি রাজি না হতেন তাকেই মূল দলের কোচ হিসেবে দেখা যেত এমনই খবর।

লা লিগায় বৃহস্পতিবার রাতে আলমেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর জাভি কথা বলেন নানা বিষয়ে। এ সময় ক্লাবের আর্থিক পরিস্থিতির কথা টেনে বলেন, 'আমার লক্ষ্য ক্লাবের হয়ে শিরোপা জয় করা। আর্থিক অবস্থা অবশ্যই খুব ভালো নয় এবং ঘুরে দাঁড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। পরের মৌসুম নিয়ে আলোচনা করছি, আমরা এটিকে সুযোগ হিসেবে দেখছি।'

তার আগে ব্রাজিলের ১৯ বছর বয়সী ভিতর রকিকে কম খেলালো নিয়ে সমালোচনায় পড়েন জাভি। তখন জাভি বলেছিলেন, 'রকির (কম খেলা নিয়ে) বিতর্ক আমি বুঝতে পারছি না। সে শিখছে। অন্য ফুটবলাররা তার চেয়ে এগিয়ে আছে, এই কারণেই সে কম খেলছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত