বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তর ও দক্ষিণের কমিটি গঠন

আপডেট : ১৮ মে ২০২৪, ০৮:৫৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। 

শনিবার (১৮ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ (সিআইপি) বলেন, গ্রামে-গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ বলেন, এখনও যারা বিছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছেন, তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান তিনি। 

‘সংগঠনে প্রতিযোগীতা থাকবে, কিন্ত কোনো বিভক্তি নয়’ উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ড.আবদুস সোবাহন গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

যৌথ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরে ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান সভাপতি এবং ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণে মো. মঞ্জুরুল ইসলাম বাহার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জি. এ কে এম মজিবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাড. শওকত আলম, ইঞ্জি. তালুকদার সারোয়ার আলম, অ্যাড. এফ এম জাকির হোসেন, মো. আলমগীর হোসেন, সোহেল রানা ও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত