হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ২

আপডেট : ১৯ মে ২০২৪, ০৩:২৮ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। 

শনিবার (১৯ মে) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম পাটওয়ারী ও ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিককে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। 

আগামী ২১ মে হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। তারপরও বিএনপির শীর্ষ দুই নেতাকে আটক করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত