বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন লামিছানে

আপডেট : ১৯ মে ২০২৪, ০৯:০২ পিএম

ধর্ষণ মামলা থেকে খালাস পাওয়া নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দারুণ সুযোগ পাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই লেগ স্পিনারকে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল দলের সঙ্গে যোগ করার সবুজ সঙ্কেত দিয়েছে। 

২০২২ সালের সেপ্টেম্বরে লামিছানের বিরুদ্ধে ১৮ বয়সী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ করা হয়। তিনি গ্রেফতার হন। নিম্ন আদালত লামিছান ৮ বছরের কারাদন্ড দিলে বন্ধ হয়ে যায় তার ক্রিকেট খেলা। লামিছানকে নিষিদ্ধ করে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

তবে সম্প্রতি নেপালের একটি উচ্চ আদালত ধর্ষণের অভিযোগ থেকে লামিছানেকে নিষ্কৃতি দেয়। জেল থেকে ছাড়া পান লামিছান। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়শনও তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে ক্রিকেটে ফেরার সুযোগ মেলে লামিছানের। 

নেপাল ক্রিকেট দল বেশ আগেই বিশ্বকাপ অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে। লামিছানে তাদের সঙ্গে যোগ দেবেন। 
বিশ্বকাপে নেপাল বি গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত