বিইউপির প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আপডেট : ২০ মে ২০২৪, ০৩:৪১ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফিন্যান্স সোসাইটির (ExcelMaestros 2024) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৯ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

তথ্য-প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের সুদক্ষ করার লক্ষ্যে কর্মক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত সফটওয়্যার মাইক্রোসফট এক্সেলের ওপর ১০ মে থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। শামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ‘ExcelMaestros 2024’ এ এবারের আয়োজনে ১৭টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের ব্যবহার ও এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এ ছাড়া পরিসংখ্যান এর কাজে ব্যবহৃত বহুল প্রচলিত সফটওয়্যার STATA সম্পর্কেও ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণ পরবর্তী প্রযোতিযোগিতার ফলাফলের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অন্যান্যদের মাঝে সিএফএ সোসাইটি বাংলাদেশ এর সভাপতি, বিইউপির উপ-উপাচার্যসহ বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফ্যাকাল্টি মেম্বার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিইউপির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত