কলকাতা-হায়দরাবাদ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে যে দল ফাইনালে যাবে

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:২০ এএম

আইপিএলের গ্রুপ পর্ব শেষে আজ থেকে মাঠে গড়াবে প্লে-অফ পর্ব। শীর্ষে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে।

এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। আর পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। বৃষ্টির কারণে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি কলকাতা। হায়দরাবাদেরও একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

এবার প্লে-অফেও বৃষ্টি বাগড়া দিলে কি হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার প্লে-অফের তিনটি ম্যাচেই কোন রিজার্ভ ডে নেই।

প্রথম কোয়ালিফায়ার খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বৃষ্টিতে খেলা ভেস্তে যায় গেলে সুবিধা পয়েন্ট তালিকায় উপরে শেষ করা দলের। গ্রুপ পর্ব শীর্ষে শেষ করেছে কলকাতা। তাই কলকাতা-হায়দরাবাদ ম্যাচ ভেস্তে গেলে কলকাতাই জয়ী।

অন্য দিকে রাজস্থান-বেঙ্গালুরু এলিমিনেটর ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে। যদি দ্বিতীয় কোয়ালিফায়ারেও বৃষ্টি বাগড়া দেয়, তবে পয়েন্ট তালিকায় উপরে থাকায় হায়দরাবাদ ফাইনালে উঠবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত