মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়াতে চিঠি দেয়া হয়েছে: প্রতিমন্ত্রী 

আপডেট : ২১ মে ২০২৪, ১০:১৬ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর মেয়াদ আগামী ৩১ মে শেষ হতে যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে সময় বাড়ানোর জন্য দেশটির সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী ভবনে সাংবাদিকের সামনে এ কথা জানান প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সময় বাড়ানোর জন্য মালয়েশিয়াকে চিঠি দিয়েছি। তবে সেই চিঠি দেয়ার আগে আমরা বায়রা, রিক্রটিং এজেন্সির সঙ্গে বসেছি। যাতে আগামী ৩১ মে’র মধ্যে লিগ্যাল ডকুমেন্টধারীরা যেন আবেদন করে। আমরা সে ব্যাপারে কার্যক্রম চালাচ্ছি। 

দু’দেশের সংশ্লিষ্টদের সঙ্গে বসার জন্য জয়েট ওয়ার্কিং গ্রুপে বসার জন্য দেশটিকে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছিল। তার কোন জবাব এসেছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী আরও বলেন, তাদের সঙ্গে কথা হয়েছে, কোন অসুবিধা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত