এপ্রিলে ৬৮৩ সড়ক দুর্ঘটনায় ৭০৮ জনের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২৪, ০৩:৪১ পিএম

গত এপ্রিল মাসে ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত এবং ২৪২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে সড়ক, রেল ও নৌপথে ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত হয়েছেন। গতমাসে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। এর মধ্যে ৪৪ দশমিক ৬৫ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। এ সময় ৩০৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এপ্রিলে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৭৯ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশালে। ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪৯ জন শিশু এবং ১২৩ জন বিভিন্ন পরিবহনের চালক।

দুর্ঘটনা রোধে জরুরিভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধ করা, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করাসহ ১০টি সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত