রাশিয়ান পর্যটকদের প্রবেশে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। ইউক্রেনে হামলার জন্য রুশ পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেছে দেশটি।
তবে এ নিষেধাজ্ঞা কেবল পর্যটকদের জন্য। নরওয়েতে বসবাসকারী ঘনিষ্ঠ পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি চাইলে, সে ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
চলতি বছরের ২৯ মে থেকে এ নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে নরওয়ের সরকার। এক প্রতিবেদনে এ খব জানিয়েছে দ্যা মস্কো টাইমস।
বিবৃতিতে নরওয়েজিয়ান সরকার জানায়, "শুধুমাত্র পর্যটন এবং অন্যান্য অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য যেসব রাশিয়ান নাগরিক আসবে তাদের ভিসা বাতিল করা হবে।"
তবে কেউ যদি নরওয়েতে বসবাসকারী পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি চায়, সে ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলছে দেশটি। এছাড়া কর্মসূত্রে এবং পড়াশুনার কাজে নরওয়েতে প্রবেশ করতে পারবেন রুশ নাগরিকরা।
সরকার আরও জানায়, যেসব পর্যটকদের কাছে শেনজেন ভিসা রয়েছে, এই নিষেধাজ্ঞা তাদের প্রভাবিত করবে।
ইউক্রেনে রাশিয়ার অবৈধ হামলা চালানোর জন্যই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। এর মধ্যদিয়ে ইউক্রেন ও নরওয়ের পারস্পরিক বন্ধুত্ব প্রকাশ পায় বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী।
ন্যাটো সদস্য রাষ্ট্র নরওয়ে রাশিয়ার প্রতিবেশী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালে। এ যুদ্ধকে কেন্দ্র করে রুশ পর্যটকদের ওপর প্রথমবারের মতো বিধিনিষেধ আরোপ করেছিল নরওয়ে।
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রুশ সামরিক বাহিনীর উপ-প্রধান