কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২৪, ০৬:৫৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলহাস মজুমদার (৩০) নামের এক কাপড় ব্যবসয়াীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলা দৌলখাঁড় ইউপির কান্দাল গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হানিফ মজুমদারের ছেলে। তিনি নাঙ্গলকোট পৌর সদর বাজারের জাকের সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসায়ী জুলহাস নিজের ঘরের আইপিএস মেশিন নষ্ট হওয়ায় মেরামত করার জন্য একজন ইলেকট্রিশিয়ানকে খবর দেন। কিন্তু ইলেকট্রিশিয়ান আসতে দেরি হওয়ায় নিজে আইপিএস মেরামত করতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

কান্দাল গ্রামের সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত