গুমের ১০ বছর পরেও সন্তানের ছবি গলায় নিয়ে অপেক্ষায় মা

আপডেট : ২৫ মে ২০২৪, ০৪:০৩ পিএম

গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্তর্জাতিক গুম সপ্তাহে ফেনীতে মতবিনিময় সভা করেছে মানবাধিকার কর্মী ও গুমের স্বীকার হওয়া ব্যক্তির স্বজনরা।

গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ফেনী’ এর যৌথ আয়োজনে 'গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শ্লোগানে শনিবার (২৫ মে) সকালে শহরের ফেনী রিপোটার্স ইউনিটিতে দিবসের মূলপ্রবন্ধ পাঠ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ইউসুফ আহমেদ নিশাদ।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংগ্রাম'র জেলা প্রতিনিধি একেএম আবদুর রহিম এর সভাপতিত্বে এবং মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক’এর কো-অর্ডিনেটর, অধিকার ফেনীর ফোকাল পার্সন ও দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম'র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুমের শিকার হওয়া মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বেগম।বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র পত্রিকার সম্পাদক এনএন জীবন, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ'র ফেনী জেলা সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সফি উল্যাহ রিপন, ফেনী গেরিলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী নসু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী'র যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ফরায়েজী। সভায় গুমের শিকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের চাচা ওহিদুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েন ফেনী শাখার সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, সাংবাদিক ইউনিয়ন ফেনী'র দপ্তর সম্পাদক এমডি মোশাররফ হোসেন, সাংস্কৃতিক সংগঠক ও মানবাধিকার কর্মী কাজি ইকবাল আহমেদ পরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা গুমের শিকার ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে রৌশন আরা বেগম বলেন, ফেনীর যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ১০ বছরেও পরিবার তার খোঁজ পায়নি। রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি জানান। এখনও রিপনের মা সন্তানের ছবি গলায় নিয়ে ছেলের অপেক্ষায় আছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত