সেতু দেবে বান্দরবানের সঙ্গে রুমা ও থানচির যোগাযোগ বন্ধ

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

ভারী বৃষ্টির কারণে সেতু দেবে যাওয়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

আজ মঙ্গলবার (২ মে) সকাল থেকে বান্দরবান জেলা সদর থেকে যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহন ছেড়ে যায়নি।

স্থানীয়রা জানান, বান্দরবানের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন পাঁচ কিলো স্থানে বেইলি ব্রিজের গাইড ওয়াল ভেঙে যাওয়ায় ব্রিজটি দেবে যায়। এতে সড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন জানিয়েছেন, গত রাতে ভারী বৃষ্টিতে সেতুটির এক পাশ দেবে গেছে। পুরোনো বেইলি সেতু মেরামতের কাজ শেষ করতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত