সিফাতের ব্যাটিংয়ে মুগ্ধ মুশফিক, দিলেন উপহার

আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:১৮ পিএম

২০২৩-২৪ মৌসুমের জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল ও কলেজ। ফাইনালে তারা ১৮৭ রানের বিশাল ব্যবধানে হারায় পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চবিদ্যালয়কে। ম্যাচসেরা হন ৮ নম্বরে নেমে ১১৫ বলে ১৪৮ রান করা সিফাত শাহরিয়ার সামি।

গতকালের ফাইনালে সিফাতের ব্যাটিং যেন মনে করিয়ে দিচ্ছিল মহেন্দ্র সিং ধোনির স্কুল ক্রিকেটের কথা। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিধ্বংসী ইনিংসের পথে গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা স্কুলবালিকারাও হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছিল। সিফাতের ওই ইনিংস মনে ধরেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের। ভবিষ্যত ক্রিকেটারের বেড়ে উঠতে উপহার দিয়েছেন ব্যাটিং গ্লাভস।

ওই ইনিংস খেলার পরে অবশ্য প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করেন সিফাত। নিতে হয় হাসপাতালে। আজ নিজের বাসাতেই তার হাতে ম্যাচসেরার ট্রফি ও মুশফিকের দেওয়া উপহার তুলে দেন স্কুলের কোচ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত