টি-টোয়েন্টিতে বাংলাদেশের অভিষেক হয় ২০০৬ সালে। সেই ম্যাচে ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে পারফর্মও করেছিলেন। তাই শুরু থেকে এখন অবধি খেলে যাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণ তিনি কীভাবে দেখেন?
এমন প্রশ্ন রাখা হয়েছিল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে। যার উত্তর তিনি দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবির নিয়মিত আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে।
টি-টোয়েন্টি এখন এক ফরম্যাট হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তন যেভাবে দেখেন, তা জানিয়ে সাকিব বলেন, 'টি-টোয়েন্টি আমার কাছে ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন (বর্ধিত সংস্করণ)। হয়তো কাটেল ওভার হলে যেটা হত সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা।'
এই সংস্করণে ব্যাট-বলের সমান লড়াই প্রয়োজন জানিয়ে সাকিব বলেন, 'টি-টোয়েন্টিতে আমি যেটা ফিল করি, সেটা হলো ব্যাট আর বলের যেন সমান কম্পিটিশন থাকে। এক তরফা টুর্নামেন্ট যেন না হয়। ওয়ার্ল্ডকাপগুলোতে কখনোই সেটা হয় না, আমি আশা করি, এবারও সেটা বজায় থাকবে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পারা সাকিবের কাছে গর্বের
সাকিবের কাছে টি-টোয়েন্টি ওয়ানডের 'বর্ধিত সংস্করণ'
ক্রিকেট নয়, সাকিবের কাছে সাংসদের কাজই কঠিন