রাজধানীর ফার্মগেটে এসি মেরামতের সময় বিস্ফোরণে মো. দিদার হোসেন (২৯) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১ জুন) বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট গ্রীন সুপার মার্কেটের বিপরীত পাশে নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে মো. আবু নাঈম নামে এক ব্যক্তি জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা এসি মেরামতের কাজ করেন। দুপুরে ফার্মগেট এলাকায় মেরামতের সময় পুরাতন একটি এসি থেকে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। বাবার নাম খোরশেদ আলম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দিদার নামের ওই যুবকের অবস্থা খুবই গুরুতর। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশকে চমকে দিতে পারে ডাচ ও নেপালিজরা: গিলক্রিস্ট
শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল কেন খাওয়াবেন?