ঢামেকে রাস্তার পাশে পড়ে ছিল যুবকের লাশ

আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:১১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। আজ শনিবার বিকেলে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক জানান, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। বিকেলে জরুরি বিভাগের বাহিরে আনাস হোটেলের সমানের রাস্তায় মৃত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত