প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে লঙ্কানরা

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৮:২৮ পিএম

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ডেথ গ্রুপ ‘ডি’ এর প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। তবে টস জিতেছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ঠিক করেছেন আগে ব্যাট করার। 

তাতে খুশিই প্রোটিয়াদের নতুন বিশ্বকাপ অধিনায়ক এইডেন মার্করাম। তিনিও চেয়েছিলেন আগে বোলিং করতে। ডি গ্রুপের এই ম্যাচের দিকে চেয়ে থাকবেন বাংলাদেশের সমর্থকেরা। দ্বিতীয় পর্বে (সুপার এইট) উঠতে এই ম্যাচের ফল ভূমিকা রাখবে বাংলাদেশের জন্য।

সঙ্গে নিজেদের পরের দুই ম্যাচের প্রতিপক্ষদের ব্যাপারে হোমওয়ার্কটুকুও সেরে নিতে চাইবেন কোচ-ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা একাদশ:

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, আনরিখ নরখিয়া, কাগিসো রাবাদা, ওটনিয়েল বার্টম্যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত