মমতা-অভিষেক জুটিতেই বাংলায় সবুজ ঝড়

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:০৩ পিএম

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফলে ৩০টির বেশি আসনে এগিয়ে তৃণমূল।

যদিও রাজ্যের অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই ধারণা উড়িয়ে দিয়ে বাংলায় রাজত্ব করছে মমতা-অভিষেক জুটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ৩০টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস এবং ১২টি আসনে এগিয়ে বিজেপি। এ রাজ্যে একদম পিছিয়ে পড়েছে বাম এবং কংগ্রেস।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে এ রাজ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক এখনও পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

আর তাই দুপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন অভিষেক। সে সময় মমতার বাড়ির সামনে ভীর করেন তৃনমূলের সমর্থকরা। আনন্দ-উল্লাসে মেতে উঠন তারা।

তবে পশ্চিমবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছিল বিজেপি। সেবার এক ধাক্কায় ১৮টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। রাজ্যের শাসকদল তৃণমূল গত লোকসভা নির্বাচনে পেয়েছিল ২২টি আসন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত