স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেছেন, গতবারের চেয়ে এবার আমাদের স্বাস্থ্য খাতের বাজেট বাড়বে। আমাদের প্রধানমন্ত্রী বাজেটের বাইরে গিয়ে যখন যা প্রয়োজন হয় তা আমাদের ম্যানেজ করে দেন। এটা সত্য আমাদের বাজেটের ঘাটতি রয়েছে।
বুধবার (৫ জুন) বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনের সভাপতিত্বে ও ফিচার এডিটর মোহসীনা লাইজুর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই গোলটেবিল বৈঠকের মিডিয়া পার্টনার ছিল দৈনিক দেশ রূপান্তর। আর সহযোগিতায় ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি। ফলে বরাদ্ধে কিছুটা ঘাটতি দেখা যায়। কিন্তু মানুষের চিকিৎসা বিষয়ে সরকারের কোনো ঘাটতি নেই। আন্তরিকতার অভাব নেই। সরকার মানুষের চিকিৎসার উন্নতির বিষয়ে বিশেষ নজর দিয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসা বিষয়ক গবেষণার জন্য প্রধানমন্ত্রী ল্যাবরেটরি তৈরীর জন্য জায়গা বরাদ্ধ দিয়েছেন।
