ওয়ার্নারের রেকর্ড, অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬৪

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৪০ এএম

আজ বার্বাডোসে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছে ৫ উইকেটে ১৬৪ রান।

এবারের আইপিএলে দারুণ খেলা ট্রাভিস হেড আজ আউট হয়েছেন ১২ রান করে। অস্ট্রেলিয়া দলীয় ৫০ রানে হারায় ৩ উইকেট।

চতুর্থ উইকেটে ১০২ রানের জুটি গড়ে অজিদের ভালো সংগ্রহ এনে দেন ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিস।

ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৭তম ফিফটির দেখা পেয়েছেন। তার ৫১ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা।

৫৬ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ড এখন ওয়ার্নারের দখলে। ১০৪ ইনিংসে ওয়ার্নারের রান ৩১৫৫। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চের রান ৩১২০।

২৭ বলে ফিফটি পূরণ করেন স্টয়নিস। ৩৬ বলে অপরাজিত ৬৭ রান করেন তিনি। স্টয়নিসের ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ২টি চার।

ওমানের মেহরান খান ৩৮ রানে নেন ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত