শেষটুকু রাঙানোর সুযোগ মোরসালিনদের

আপডেট : ১১ জুন ২০২৪, ০৪:১২ পিএম

বাংলাদেশের সামনে সাফের হার ফিরিয়ে দেওয়ার সুযোগ। কাবরেরা এই ম্যাচ দিয়ে পুরো এশিয়াকেই দিতে চান একটা বার্তা, ‘নিজেদের অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে যাওয়ার উপযুক্ত সময়ে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের সামনে খুব ভালো সুযোগ রয়েছে। আসছে প্রতিযোগিতাগুলোতে মুখোমুখি হতে যাওয়া দলগুলোকে বার্তা দেওয়ার যে এশিয়ায় আমরাও একটি কঠিন দল। আমরা জানি যে এখান থেকে পয়েন্ট নিতে পারলে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আমরা কিছুটা এগিয়ে যেতে পারব। তাতে ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোতে এর ইতিবাচক প্রভাব পড়বে।’

চেনা প্রতিপক্ষ বলেই কাবরেরা জয়ের ছক কষছেন নিজের মতো করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কৌশলে খেলেছে বাংলাদেশ, সেটা যে এই ম্যাচে থাকবে না তা তো বোঝাই যায়, ‘এই এক বছরে তৃতীয়বারের মতো লেবাননের মুখোমুখি হতে যাচ্ছি। আমরা ওদের সম্পর্কে খুব ভালোভাবেই জানি। তবে পরিস্থিতি কিছুটা জটিল, কেননা এ নিয়ে তিনবার তারা কোচ বদলেছে। আগের দুবারের মতোই এবারও লেবাননের ডাগআউটে দেখব নতুন কোচ। আগের ম্যাচগুলোতে যেভাবে তারা খেলেছে, এই ম্যাচে সেভাবেই খেলবে- এটা প্রত্যাশা করা ঠিক নয়। এবার সম্ভবত শারীরিক শক্তি নির্ভর এক লেবাননকে দেখা যাবে।’

জুনে কাতারের গরম একটা বড় ভাবনার বিষয়। এ সময় দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ৪৫ ছুঁইছুঁই হয়ে যায়। কাবরেরা অবশ্য এটা নিয়ে মোটেই চিন্তিত নন। কারণ প্রচণ্ড তাপপ্রবাহে খেলার অভ্যাস আছে বাংলাদেশের ফুটবলারদের। তাছাড়া ম্যাচটা শুরু হবে সন্ধ্যায়। সে সময় তাপমাত্রা কমে যায় অনেকটাই, ‘কাতারে এই সময়টায় ভীষণ গরম। ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ট্রেনিং সেশন যখন করি, মানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, তখন গরম কমে যায় অনেকটা। সূর্য ডুবে যাওয়ার পর আবহাওয়াটা ভালো। লেবাননের সঙ্গে ম্যাচটি এই সময়েই। তাই গরম কোনো সমস্যা নয়। ছেলেরা এই আবহাওয়ার সঙ্গে পরিচিত।’
লেবাননের কাছ থেকে পয়েন্ট নিয়ে আসতে পারলে বেশ কিছু সুবিধে দেখছেন কোচ, ‘এখানে ভালো কিছু নিয়ে যেতে পারা মানে হলো র‌্যাংকিংয়ে কিছুটা উন্নতি করা। তাছাড়া এশিয়ান কাপ বাছাইয়ের ড্র’র ক্ষেত্রে যা সরাসরি ভ‚মিকা রাখবে। পাশাপাশি ২০২৫ সাালের সাফ ফুটবলে ভালো করতেও এটা ভ‚মিকা রাখবে।’

প্রায় ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের গ্রæপপর্বের ছয়টি, দ্বিতীয়পর্বের একটি এবং তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচটি হয়েছে। হাজারো প্রবাসী বাংলাদেশি দোহায় থাকার সুবাদে ধারণা করা হচ্ছে লেবাননের ভাড়াটে মাঠেও বাংলাদেশের জন্য থাকবে অকুণ্ঠ সমর্থন। অতীতের অনুপ্রেরণার সঙ্গে সমর্থকদের ভালোবাসা যোগ করে একটা অন্যরকম রাত তো উপহার দিতেই পারেন তপু বর্মণ, রাকিব হোসেন, মোরসালিনরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত