এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। গতরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন কেবল ১ ওভার। ৬ রান দিয়ে কালও ছিলেন উইকেটহীন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রানে ফিরে আসার পর কাল দক্ষিণ আফ্রিকা ম্যাচে আউট হয়েছেন ৩ রানে। তার চেয়ে দুঃখজনক বাজে শটে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের উইকেট দিয়ে এসেছেন সাকিব।
কোটার পুরো ৪ ওভার বোলিং করেননি সাকিব- সে প্রসঙ্গে ক্রিকইনফোর 'টাইম আউট' অনুষ্ঠানে তামিমকে সঞ্চালক জিজ্ঞেস করেন- সাকিবের কি আরও অবদান রাখা উচিত, নাকি তাকে বাদ দেয়া প্রয়োজন? উত্তরে তামিম ‘অবশ্যই’ বলে হেসে দেন। এর পর বলেন, ‘তার ৪ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সাকিব খুবই অভিজ্ঞ বোলার। বহু বছর ধরে র্যাংকিংয়ের শীর্ষ বোলার। সে যদি ৪ ওভার পুরো বোলিং করতে না পারে তাহলে দলের জন্য সেটি সমস্যার।’
তবে পরের ম্যাচ সেন্ট ভিনসেন্টে হওয়া তামিম সাকিবের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘সেন্ট ভিনসেন্টে আমরা সবশেষ খেলেছিলাম ১০ বছর আগে। সেখানে সাহায্য পাবেন স্পিনাররা। সাকিবের সঙ্গে হয়ত খেলানো হবে বাঁহাতি স্পিনারকে তানভিরকে। দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ম্যাচটিতে।’
দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে তামিম জানিয়েছেন হতাশা। ধরিয়ে দিয়েছেন ম্যানেজমেন্টের ভুলও, ‘আমরা দেখেছি এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচও জেতাচ্ছে বোলারারা। আর হেরে যাওয়া দল অলআউট কিন্তু হচ্ছে না। আমরাও হইনি। এ ধরনের পরিস্থিতিতে জাকের আলী বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত (যেটা ভারত পাঠিয়েছিল অক্ষর প্যাটেলকে)। আর তাকে বলতে হত, ৬ বলে ১২ করে আস, আউট হলেও সমস্যা নেই। পরে দায়িত্ব নেবে সিনিয়ররা। এ ধরনের কিছুর অভাব ছিল আমাদের।’
ব্যাগ-পত্র গুছিয়ে সাকিবকে `অবসরে' যেতে বললেন শেবাগ
বাংলাদেশের হারে আইসিসিকে নিয়ম বদলাতে বললেন নাসের-তামিম-সঞ্জয়
সুপার এইট নয়, সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল আমরা: হৃদয়
আমরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে ১২০ রান তাড়া করতে চাইনি: ক্লাসেন