শরিআহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৯৩তম (বিশেষ) সভা বুধবার (১২ জুন) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. মনজুর আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, কাজী খুররম আহমেদ, এ কে এম আবদুল আলীম, মো. আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নাজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোহন মিয়া অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম গোলাম মাহমুদ, অতিরিক্ত পরিচালক আবু হেনা মোস্তফা কামাল মৃধা, যুগ্ম পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান ও উপপরিচালক লেনিন আজাদ পলাশের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।
