যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে টস বিলম্ব, কপাল পুড়তে পারে পাকিস্তানের

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:২৪ পিএম

এ গ্রুপের ম্যাচে আজ ফ্লোরিডায় মুখোমুখি স্বাগতিক যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। এই ম্যাচের ফলাফলের উপর ঝুলছে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার ভাগ্যও।

ফ্লোরিডায় আবহাওয়া খারাপ গেল কয়েকদিন ধরেই। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের টস। কিন্তু মাঠের আউটফিল্ড ভিজা থাকায় টস হতে বিলম্ব হচ্ছে।

এই ম্যাচ যদি বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে ভেস্তে যায়, তবে পাওয়া এক পয়েন্টের ফলে সুপার এইট নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে পাকিস্তান।

এমনকি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে স্বাগতিকরা জিতলেও পাকিস্তানের কপাল পুড়বে। আর যুক্তরাষ্ট্র আইরিশদের কাছে হারলে সুযোগ থাকবে পাকিস্তানের।

পাকিস্তানের ৩ ম্যাচ থেকে এক জয়ে ২ পয়েন্ট। যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট। আয়ারল্যান্ডের কাছে হারলে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৪ ই থাকবে। তখন পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই উঠে যাবে সুপার এইটে। নেট রান রেটে পাকিস্তান এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের চেয়ে।

৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ভারত। কানাডার ৩ ম্যাচ থেকে পয়েন্ট ২, যদি আজ যুক্তরাষ্ট্র হারে তবে তাদেরও সুযোগ থাকছে সুপার এইটে যাওয়ার। নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারালেও রান রেটে অনেকটা পিছিয়ে থাকা কানাডার সুযোগটা শুধু খাতা-কলমেই। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত